ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

স্বামী-স্ত্রী সেজে আটক মাদক সম্রাট স্বপন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৯ নভেম্বর, ২০২৫,  4:49 AM

news image

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত পলাতক মাদক কারবারির সম্রাট স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশল ও বুদ্ধিমত্তার কাছে ধরা পড়েছেন।

শনিবার (৮ই নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ঘেঁষা মাদক ও চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।

পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দিয়ে বিভিন্ন ভাবে স্থান পরিবর্তন করে দেওয়ার জন্য বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতির বিষয়ে আগাম তথ্য পেয়ে সহজেই পালিয়ে যেত স্বপন।

এই পরিস্থিতিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এএসআই শরাফত আলী ভিন্নধর্মী পদ্ধতি গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী চরিত্রে এবং সঙ্গীয় ফোর্স সদস্য মো রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছে। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এএসআই শরাফত আলী বলেন, “দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। সে অত্যন্ত চতুর। সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এজন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে সফলভাবে তাকে আটক করতে পেরেছি।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।”

গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। রবিবার তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে‌ বলে জানা যায়। ‌

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন