ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সাথে জন্মাষ্টমী পরিষদের সৌজন্য সাক্ষাৎ

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

২৬ আগস্ট, ২০২৬,  4:59 AM

news image

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। 

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি নারায়ন চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক অমর চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদারের নেতৃত্বে শহরের মল্লিকপুরস্হ জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। 

নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শণ। এই জেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রির্স্টাণসহ অন্যান্য জাতিগোষ্টির মধ্যে একটি ভাতৃত্বের বন্ধন সুদৃঢ রয়েছে। আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের এই সুনামগঞ্জ জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির একটা মিলবন্ধন রয়েছে তা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে।

তিনি আরো বলেন, আমাদের বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করেন বলেই ধর্মকর্ম পালনে পূর্ণ স্বাধীনতা দেয়া আছে। এইদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে কোনকিছু নাই। সুনামগঞ্জে যার যার ধর্মীয় উৎসব পালনে সরকার নিশ্চিত নিরাপত্তা বিধানের পাশাপাশি সবধরনের সহযেগিতা করা হবে বলে জানান তিনি। 

আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা  করা হবে বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী। 


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন