কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)
১৫ সেপ্টেম্বর, ২০২৬, 11:32 PM
সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাকারবারীর সাথে সংশ্লিষ্ট থাকায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার ওসি রতন শেখের নেতৃত্বে সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুতে একটি পিকআপ ভ্যানে অভিযান পরিচালনা করেন এবং এসময় অবৈধ নাসির বিড়ি, পিকআপসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।
পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি টয়োটা ডিআই পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সব মিলিয়ে বিড়ি ও পিকআপের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জহির আলীর ছেলে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাবে।
তিনি আরও বলেন, অভিযানে নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিক বাদি হয়ে গ্রেফতারকৃতের নাম উল্লেখ করে পলাতক একজন এবং অঞ্জাতনামা আরো দুজনসহ মোট চারজনের নামে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।