ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

সুনামগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

১৮ সেপ্টেম্বর, ২০২৬,  3:51 AM

news image

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার পূর্বতন কমিটি বাতিলক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে সুনামগঞ্জ জেলায় এই সংগঠনের আরতি তালুকদার কলিকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত প্যাডে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন প্রদান করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শ্রী সিদ্ধার্থ এষ বলাই, শ্রী বিমলাংশু রায়, এ্যাডভোকেট প্রণব কান্তি দাশ, এ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, এ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্রী নন্দন রায়, শ্রী সন্তোষ রায় সন্তো, শ্রী চঞ্চল কুমার লৌহ, শ্রী বিটু বড়ূয়া, ডেনিশ চক্রবর্তী, শ্রী সুমন সাহা, শ্রী বিধান চন্দ্র দাস, শ্রী রাহুল দে পাপলু, শ্রী বিপ্লব তালুকদার, শ্রী সুজিত দেব, শ্রী নির্মণ চক্রবর্তী, শ্রী স্বপন সরকার, শ্রী সুমন দাশ সাগর, শ্রী মিন্টু চৌধুরী। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বিমল বণিক এই নতুন আহাবয়ক কমিটির অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, দীর্ঘকাল থেকে আমাদের এই সুনামগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন জাতিগোষ্ঠির মধ্যে সম্প্রীতির যে একটি নিদর্শন রয়েছে তা অন্যান্য জেলার সাথে কমফেয়ার করলে সত্যি সসুনামগঞ্জ ব্যতিক্রম।

আগামীতে আমাদের আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনে সুষ্ঠুভাবে আয়োজন এবং সম্পন্ন করতে সুনামগঞ্জের সর্বস্তরের জনসাধারন, জেলার ৫ জন মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতার হাত প্রসারিত করার জন্য  আহবান জানান তিনি। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন