কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)
২৮ আগস্ট, ২০২৬, 7:01 PM
সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও পুরাতন কমিটির দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় সুনাসমগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সমর কুমার পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ যোগেশ্বর দাস, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শেরেনূর আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন।
আরো উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি এড. গৌরাঙ্গপদ দাস, সহ সভাপতি কলি তালুকদার আরতি, এড. রাধাকান্ত সূত্রধর, নারায়ন চক্রবর্তী, সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা ও অসাম্প্রদায়িক চেতনা প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।