ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে মামলামাল জব্দসহ আটক ২

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

২৮ আগস্ট, ২০২৬,  6:12 PM

news image

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন চোরাকারবারীকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসানের নির্দেশে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারে রাস্তার পাশে দাড়াঁনো একটি ক্যাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৩৫ কেজি ওজনের ১১০টি বস্তা ফুচকা জব্দ করা হয় এবং যা ওজনে ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা হবে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা এবং কাভার্ডভ্যানের মূল্যে ৫০ লাখসহ মোট ৬৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। 

এ সময় আটককৃত দুজন হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি একে এম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,যেকোন ধরনের অপরাধ এবং চোরাচালান নিয়ন্ত্রনে আমাদের এসপি মহোদয়ের কড়া নির্দেশে আমরা আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান তিনি। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন