ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

সীমান্তবর্তী এলাকায় অভিযানে তিন লাখ টাকার পাতার বিড়ি আটক

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৭ জানুয়ারি, ২০২৬,  1:34 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবি'র চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় নাসির পাতার বিড়ি আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ই জানুয়ারি) ভোরে উপজেলার লালারচক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে চলমান অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় পাতার নাসির বিড়ি উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

তিনি আরও জানান, ৪৬ বিজিবি'র দায়িত্বাধীন ১১৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে সব সময়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন