ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

সিলেটের খাসিয়া সম্প্রদায়ের সাথে সরকারের উচ্চ পর্যায়ের সভায় সিনড নেতৃবৃন্দ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

৩০ এপ্রিল, ২০২৬,  9:47 PM

news image

সিনড নেতৃবৃন্দসহ সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সাথে সরকারের উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯শে এপ্রিল) সিলেট প্রেসবিটারিয়ান সিনড-র একটি খ্রিষ্টিয়ানদের প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দু'জন একান্ত সচিব বিজন কান্তি সরকার ও সাইমুম পারভেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সভায় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান বিশপ ফিলিপ পি. অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনড'র মডারেটর রেভারেন্ড এব্রিসন পতাম, সাধারণ সম্পাদক মি. নেলসন এন. সরকার, বোর্ড সদস্য মি. জিডিশন প্রধান সুছিয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ (এফপিসিবি)-এর উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে সিলেট অঞ্চলের খাসিয়া সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ করে খাসিয়া সম্প্রদায়ের শিশুদের শিক্ষা কার্যক্রমে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হয় এবং এক্ষেত্রে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি খাসিয়া পরিবারগুলোর পেশাগত অবস্থা,পারিবারিক আয় এবং বিশেষত যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও সচিবদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এছাড়া খাসিয়া সম্প্রদায়ের ভূমি অধিকার সংরক্ষণ ও নিশ্চিতকরণের বিষয়ে জোড়ালো দাবি উত্থাপন করা হয়। একই সঙ্গে খাসিয়া ভাষার বর্ণমালার প্রয়োজনীয়তা ও সরকারি স্বীকৃতির দাবিও প্রতিনিধিদলের নিকট দৃঢ়ভাবে উপস্থাপন করে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন