ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশার নিতপুরে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যাক্কারজনক হামলা কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ পোরশায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে চাচা-ভাতিজার জয়লাভ কালাইয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লাল পিঁপড়ার ডিমে চলে শত পরিবারের জীবন ওসির সামনে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা আটক

সিনেমার গানে নতুন উদ্যমে নোলক

#

রকিবুল ইসলাম আফ্রিদি

২৮ অক্টোবর, ২০২৫,  3:26 PM

news image

দীর্ঘ দেড় যুগের সংগীতযাত্রা নোলক বাবুর। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন দেশের আলোচিত কণ্ঠশিল্পী। সেই আয়োজন দিয়েই জীবনের মোড় ঘুরে যায় তার। খ্যাতির আলোয় আসেন, নিয়মিত গানও করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে যেন কিছুটা আড়ালে ছিলেন এই গায়ক।

তবে এবার নতুন উদ্যমে ফিরেছেন নোলক বাবু। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ‘বিবর’ নামের একটি সিনেমার গানে। গানের শিরোনাম ‘মনে আশার বাত্তি জ্বলে’। গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর করেছেন পুলক হাসান সুমন, আর সংগীতায়োজন করেছেন এন ফরহাদ। সম্প্রতি ঢাকায় সম্পন্ন হয়েছে গানের রেকর্ডিং। সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক।

নতুন গানে অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বসিত নোলক বাবু বলেন, আমি গানের মানুষ গান নিয়েই থাকি। অন্য কোনো কিছুতে মনোযোগ নেই। প্রতি মাসেই কিছু না কিছু কাজ করি। তবে অনেক দিন পর সিনেমার গানে কণ্ঠ দিলাম। এই গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। কথা, সুর আর সংগীত সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশা করি, শ্রোতাদের মনে জায়গা করে নেবে।

মাঝে দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় নিয়মিত গান প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানান তিনি। দেশে ফিরে আবারও নিয়মিত হচ্ছেন। নতুন ধারার গান, ভিন্ন আয়োজন এবং বৈচিত্র্যময় গায়কীতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাচ্ছেন নোলক বাবু।

সিনেমার পরিচালক সায়মন তারিক বলেন,খুব শিগগিরই ‘বিবর’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা কাজ করে শুটিং শেষ করা হবে। এরই মধ্যে দুটি গানের কাজ সম্পন্ন হয়েছে। দর্শক এই সিনেমার মাধ্যমে এক নতুন জুটি দেখতে পাবেন।

‘বিবর’ সিনেমাটি প্রযোজনা করছে টিম অ্যান্ড ব্রাদার্স চলচ্চিত্র। এতে অভিনয় করছেন চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এছাড়াও অভিনয় করছেন শাকিবা, জান্নাত আফরিন, কামরুল ইসলাম বাহার, আলমগীর কবির, নাবিলা চৌধুরী, সিমু লিজা, সোনিয়া সুলতানা, সানজিদা কামিজ, শাওন আশরাফ ও ওমর মালিক। প্রযোজক আশরাফুল ইসলাম জুয়েল জানিয়েছেন, সিনেমার কাজ শেষ করে আগামী বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে।