ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

সিআইডি প্রধানের সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

#

নিশাত শাহরিয়ার

০৫ ডিসেম্বর, ২০২৫,  11:42 PM

news image

০৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কামাল আকবর, লিগ্যাল অ্যাডভাইজার জনাব মুস্তাফিজুর রহমান মুকুল ও পিআর এবং মিডিয়া প্রধান জনাব জাহিদ হোসাইন। 

সাক্ষাৎকালে ফাউন্ডেশনের প্রতিনিধিরা 'জুলাই বিপ্লবে' শহীদদের ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সিআইডির বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন এবং সিআইডি প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান।

তারা উল্লেখ করেন, ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে সিআইডির পেশাদারত্ব ও নিরলস প্রচেষ্টা শহীদ পরিবারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময় প্রতিনিধিদল জুলাই বিপ্লবে শহীদ হওয়া সকল গেজেটভুক্ত শহীদের নাম খোদাইকৃত একটি স্মৃতি স্মারক সিআইডি প্রধানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। পাশাপাশি তারা সিআইডি প্রধানকে “মাতৃভূমি অথবা মৃত্যু” লেখা একটি উত্তরীয়ও পরিয়ে দেন। সৌজন্য এ বৈঠকে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন