ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

২৯ জুন, ২০২৬,  4:41 AM

news image

সরকারি উন্নয়ন ও সামাজিক সহায়তার বরাদ্দের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পাবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

শনিবার (২৭ জুন) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও স্টিলের আলমারি প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, সরকারি অর্থ ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। যাতে প্রকল্পের সুবিধা প্রকৃত দরিদ্র, অসহায় ও প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকি ও নজরদারির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, সহসেক্রেটারি গোলাম মোস্তফা এবং এনসিপি উপজেলা শাখার সভাপতি শাহজাহান কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মহিউল ইসলাম।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশেষ বরাদ্দের আওতায় উপজেলায় ২০টি সেলাই মেশিন, ১০টি হুইল চেয়ার, ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল ঢেউটিন, ২ হাজার ৩৫০ কেজি রড, ২ হাজার ২০০ বর্গফুট টাইলস এবং ৩৪টি চেয়ার বিতরণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন