ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

০৯ জুলাই, ২০২৬,  1:10 AM

news image

চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ আলমগীর কীভাবে কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত বা মনোনীত হলেন—এ নিয়ে এলাকাজুড়ে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সরকারের নির্ধারিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক। তাই মোহাম্মদ আলমগীরকে কোন প্রক্রিয়ায় এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ দায়িত্ব দেওয়া হয়েছে, তা প্রকাশ করা হলে জনমনে থাকা প্রশ্নের অবসান হবে।

সচেতন মহলের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নেতৃত্ব দেওয়ার বিষয়টি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পৃক্ত। ফলে সভাপতি নির্বাচনের পুরো প্রক্রিয়া জনসম্মুখে তুলে ধরা এবং প্রয়োজনীয় নথিপত্র প্রকাশ করা হলে বিতর্ক বা বিভ্রান্তির সুযোগ কমে আসবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন