ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

সরকারি কাজে বাঁধা দেয়ায় জুলাই যোদ্ধা তারেকের বিরুদ্ধে মামলা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৭ জানুয়ারি, ২০২৬,  1:47 AM

news image

মৌলভীবাজারের জুড়ীতে কৃষিজমি থেকে মাটি কাটার কাজে সহায়তা এবং সরকারি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক ও ছাত্র সমন্বয়ক তারেক মিয়া (২২)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) রাতে উপজেলা ভূমি অফিসের পেশকার দিপলু ব্রহ্মচারী উজ্জ্বল বাদী হয়ে জুড়ী থানায় এ মামলা দায়ের করেন।

জানা যায়, গত (১১ই জানুয়ারি) দুপুরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামে কৃষিজমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।

অভিযানকালে কৃষিজমির মালিক জামাল উদ্দিন এবং ট্রাকচালক রায়হান আহমেদকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং রায়হান আহমেদকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় মাটি কাটায় সহায়তার অভিযোগে জুলাই যোদ্ধা ও ছাত্র সমন্বয়ক মো. তারেক মিয়াকেও আটক করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নেওয়া হয়। তার আটকের খবর ছড়িয়ে পড়লে তারেক মিয়ার সহযোদ্ধাসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসিল্যান্ড অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা উত্তেজনা সৃষ্টি করে তারেক মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান।

পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং সরকারি ও বিচারিক কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মো. তারেক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত তারেক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ মামলার বিষয়টি শুক্রবার (১৬ই জানুয়ারি) নিশ্চিত করে বলেন, “সমন্বয়ক তারেক মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন