ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সন্ধানপুর গণ উচ্চবিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মো: বায়েজিদ হোসেনকে এলাকাবাসীর অভিনন্দন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২২ জুন, ২০২৬,  9:54 PM

news image

​টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় ও কলেজ' এর সুষ্ঠু পরিচালনা ও নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে একটি এডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

গত ১৫ জুন ২০২৬ তারিখে করা আবেদনের প্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ ২১ জুন এই কমিটি অনুমোদন করে এবং ২২ জুন অফিস আদেশ জারি করে।​

অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন সরকারি কর্মকর্তা জনাব মো: বায়েজিদ হোসেন। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাধারণ শিক্ষক প্রতিনিধি মোছা: রেশমাউল হুসনা এবং অভিভাবক সদস্য জনাব মো: ইদ্রিস আলী।প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এই কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ৬ মাস কার্যকর থাকবে।​ মো: বায়েজিদ হোসেন দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তার প্রথম মেয়াদের সফল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করছেন সংশ্লিষ্টরা।​

স্থানীয়দের মতে, জনাব বায়েজিদ হোসেনের বলিষ্ঠ নেতৃত্বে গত কয়েক মাসে প্রতিষ্ঠানটিতে আমূল পরিবর্তন এসেছে। তার সময়েই শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরে এসেছে এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছে।

একই সাথে বিদ্যালয়ের সামগ্রিক পড়াশোনার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হওয়ায় অভিভাবকরাও তার প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেছেন।​

দ্বিতীয়বারের মতো দায়িত্ব পাওয়ায় শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, জনাব বায়েজিদ হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষার পরিবেশ আরও গতিশীল হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন