ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সন্ধানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন না রফিকুল ইসলাম

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৮ মার্চ, ২০২৬,  4:45 PM

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ৪নং নুরনগর ওয়ার্ডের বর্তমান মেম্বার রফিকুল ইসলাম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন না বলে নিশ্চিত করেছেন।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রার্থিতা নিয়ে ছড়িয়ে পড়া খবরটিকে তিনি 'বিভ্রান্তিমূলক' বলে অভিহিত করেছেন।

​রফিকুল ইসলাম মোল্লা জানান, তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সিদ্ধান্ত নেননি। কিছু অতি উৎসাহী সমর্থক তার অনুমতি ছাড়াই ফেসবুকে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

​এ বিষয়ে তিনি আরও বলেন, "আমি সন্ধানপুর ইউনিয়নের ৪নং নুরনগর ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি। আগামী ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করব না। কিছু সমর্থক আবেগপ্রবণ হয়ে ফেসবুকে এ ধরনের পোস্ট দিচ্ছেন, যার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।"

​তিনি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা না চালানোর জন্য তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে তিনি বর্তমানে নিজ এলাকার মেম্বার হিসেবে জনগণের সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন