ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

সন্ধানপুরে মাদক সম্রাট রহিজের দাপট

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৫ এপ্রিল, ২০২৬,  1:04 AM

news image

নুরনগর নুরনগরসহ আশপাশ এলাকায় মাদকের ভয়াল থাবা বিস্তার করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিজ। দীর্ঘ পাঁচ বছর ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসলেও তার দৌরাত্ম্য থামাতে পারছে না প্রশাসন। রহিজের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রহিজ সন্ধানপুর ইউনিয়নের নুরনগর ওয়ার্ডের বাসিন্দা। গত পাঁচ বছর ধরে তিনি মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। শুরুতে শুধু গাঁজা বিক্রি করলেও বর্তমানে তিনি ইয়াবা ও হেরোইনের মতো মরণব্যাধি মাদকের পাইকারি ও খুচরা কারবার শুরু করেছেন। তার এই ‘মরণনেশা’র বাণিজ্যে জড়িয়ে পড়ছে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া তরুণ ও যুবসমাজ।

​খোঁজ নিয়ে জানা গেছে, রহিজের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় তিনি বেশ কয়েকবার জেলও খেটেছেন। তবে জামিনে বেরিয়ে এসে পুনরায় দ্বিগুণ উৎসাহে শুরু করেন মাদক কেনাবেচা। বারংবার গ্রেফতার হলেও তার এই অবৈধ বাণিজ্য বন্ধ না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন