ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

সখীপুরে খেলনা পিস্তলের বিড়ম্বনায় পুলিশ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৯ অক্টোবর, ২০২৫,  11:01 AM

news image

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া-রাজাবাড়ী ইউনিয়নের জিনিয়া এলাকার এক যুবককে খেলনা পিস্তলসহ আটক করে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) ঘটনার বিবরণে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আনুমানিক ৪ টার দিকে পিস্তল সদৃশ একটি খেলনা পিস্তলসহ একজনকে আটক করা হয় । হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাজারের শামীম মেম্বারের বাসার কাছে ফার্নিচারের দোকানের সামনে ওই যুবককে আটক করে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়।

এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন(৩৫) উপজেলার তক্তারচালা জিনিয়া এলাকার কাজী সোহরাব হোসেনের ছেলে। আনোয়ার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুদি ব্যবসায়ী জানান, আনোয়ার প্রায় সময়ই এলাকায় তুচ্ছ ঘটনায় পিস্তল (খেলনা) দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাতো।

এলাকার মানুষ দীর্ঘদিন যাবত অস্ত্রের ভয়ে কেউ সহজে মুখ খুলেনি। আনোয়ার রাজমিস্ত্রীর আড়ালে (খেলনা) পিস্তল নিয়ে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত। হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক(এস আই) তানজিম ইসলাম তনয় জানায়, এলাকাবাসীর তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করি।এই যুবক কেন খেলনা পিস্তল ব্যবহার করত তা অধিকতর তদন্তের জন্য আটক করা হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া জানান, আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন