ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সংবাদ সম্মেলনের জেরে প্রবাসী নারীর ওপর হামলা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৬ এপ্রিল, ২০২৬,  2:22 AM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার পরপরই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন পলি বেগম নামে এক সৌদি প্রবাসী নারী।

শুক্রবার (২৪শে এপ্রিল) বিকেল বেলা আনুমানিক ৫টার দিকে উপজেলার আলীনগর বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত পলি বেগমকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পলি বেগম। সেখানে তিনি স্থানীয় একটি প্রভাবশালী ও সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তার বসতবাড়ি দখল, ভাঙচুর, হামলা ও নিয়মিত লুটপাটের অভিযোগ তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই চক্রটি তার পরিবারের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল এবং তাদের পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছিল।

সংবাদ সম্মেলন শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পলি বেগমের বাড়িতে গিয়ে চড়াও হয়। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং পলি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পলি বেগমের পরিবারের দাবি, সংবাদ সম্মেলনে সত্য ঘটনা এবং অভিযুক্তদের নাম প্রকাশ করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পুলিশ জানায়, হামলার খবর পেয়েছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে  তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানান এলাকাবাসী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন