ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ষড়যন্ত্র করে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

২৬ মে, ২০২৬,  12:05 AM

news image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান মঠ এলাকায় অবস্থিত এসিআই এগ্রো লিংক লিমিটেডের কারখানা ম্যানেজার (উৎপাদন বিভাগ) মোঃ সেকেন্দার আলীকে পরিকল্পিত ভাবে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। 

অভিযোগকারী মোঃ সেকেন্দার আলী বলেন, আমি গত একবছর ধরে সংশ্লিষ্ট কোম্পানীতে সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করে আসছি। যে কারণে আমার অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী মিলে আমাকে ক্ষতি করার পাঁয়তারা চালাচ্ছিলেন। যার ফলশ্রুতিতে গত ১৫ই মে সন্ধ্যায় অফিসের কাজে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে যাওয়ার পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ চক্র আমাকে গতিরোধ করে।

পূর্বপরিকল্পিত তাদের সাথে থাকা একজন নারীকে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়‌। আমি টাকা না দিলে আমার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার মান সম্মান ক্ষুন্ন করবে বলে হুমকি প্রদান করে।

পাশাপাশি পরিকল্পিত ধারণ করা ভিডিও আমার উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়। যেটা আমার চাকরির জন্য হুমকি স্বরূপ। গত ১৫তারিখে ঘটে যাওয়া ঘটনাটি থেকে পরিত্রাণ পেতে আমি আইনি সহযোগীতার জন্য শ্যামনগর থানা একটি সাধারণ ডায়েরি করি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন