ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীমঙ্গল থেকে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

৩১ মে, ২০২৬,  6:37 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মো. রিপন মিয়া (৫০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০শে মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

রবিবার (৩১ মে) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না। আটককৃত ব্যক্তি এলাকার আতঙ্ক রিপন নামে পরিচিত। সে কালাপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের খালিক মিয়ার ছেলে।

এদিকে পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন চায়না রিপন মিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ অক্টোবরে শ্রীমঙ্গল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। এছাড়াও মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় ওসি শেখ জহিরুল ইসলাম মুন্নার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সকালে আসামিকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন