ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৮ জুলাই, ২০২৬,  4:02 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসনিম। সভায় উপস্থিত ছিলেন SIMO, WHO-এর ডিভিশনাল কো-অর্ডিনেটর, MODC স্নিগ্ধ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, MT (EPI) আলাল মিয়াসহ উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।

সভায় চলমান স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন, মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেই সাথে আসন্ন HPV ক্যাম্পেইন এর প্রস্তুতি, টার্গেট নির্ধারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনার পাশাপাশি জনসাধারণের দৌড় গোড়ায় আরও মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয়ে সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন