ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গলে হাম রুবেলা ঠিকাদান ক্যাম্পেইনের প্রশিক্ষণ কর্মশালা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৭ এপ্রিল, ২০২৬,  1:57 AM

news image

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যেসব পরিবারের ৬ মাস থেকে ৫ বছরের নিচে শিশু রয়েছে, তারা সরকারি ওয়েবসাইট vaxepi.gov.bd-এ প্রবেশ করে অনলাইন জন্মনিবন্ধন নম্বরের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

তবে যেসব শিশুর জন্মনিবন্ধন নেই, তাদের জন্যও রয়েছে সুসংবাদ—রেজিস্ট্রেশন ছাড়াই এই ক্যাম্পেইনে টিকা গ্রহণ করা যাবে। তবে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখলে একটি বৈধ ডকুমেন্ট থাকবে, যা ভবিষ্যতে প্রয়োজনে কাজে লাগতে পারে।

এই ক্যাম্পেইনে শুধুমাত্র ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের টিকা প্রদান করা হবে।উপজেলা পর্যায়ে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। সিটি কর্পোরেশন এলাকাগুলোতে এই কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত।

অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয় নিয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকালে আনুষ্ঠানিক ভাবে আলোচনা ও প্রশিক্ষণ করা হয়। 

প্রত্যেকটি শিশুকে টিকাদানে প্রত্যেকটি পরিবারের সদস্যদের সচেতন ভুমিকা পালনে এ প্রত্যাশা পূরণ হতে পারে বলে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সিনথিয়া তাসমিন এসব কথা বলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন