ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫ জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ এপ্রিল, ২০২৬,  1:27 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৌর এলাকার আলোচিত শাপলাবাগ এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে পাঁচজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ই এপ্রিল) শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনার বাংলা রোড শাপলাবাগ রেল কলোনি থেকে চিহ্নিত ত্রাস একাধিক মামলার আসামি সাগর আহম্মেদ (২৩), ফারুক হোসেন (৩২), আরিফ হোসেন (২৮), শরীফ হোসেন (২৩) ও মিজানুর রহমান মিজানকে (৩০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ ও সোনারবাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি চক্র মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে। এবং পর্যটকদের জন্য এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আসছিল।

এছাড়াও গত ১২ই এপ্রিল রাতের বেলা শাপলাবাগ রেলওয়ে এলকায় সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি লুৎফর রহমানকে  মারপিট ধারালো অস্ত্র দিয়ে করে গুরুতর আহত করে।

গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন