ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

শ্রীমঙ্গলে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

৩১ অক্টোবর, ২০২৫,  2:13 PM

news image

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলাবাগে আদি শক্তি যুব সংঘের আয়োজনে এই পূজা শুরু হয়।

জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজার আনুষ্টানিকতা শুরু হয়। এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা, ভোগ নিবেদন, পুস্পাঞ্জলি প্রদান, আরতি প্রতিযোগিতা এবং মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় নৃত্য পরিবেশনের আয়োজন।

জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে সকাল থেকে সনাতন ধর্মালম্বী নর-নারীরা পূজা মন্ডপে উপস্থিত হয়ে ধর্মীয় প্রার্থনায় সমবেত হয়। এসময় সকলে জগতের সুখ শান্তি প্রত্যাশার পাশাপাশি নিজ নিজ মনোবাসনা পূর্ণ করার জন্য জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করে।

জগদ্ধাত্রী পূজা দুর্গার আরেক রুপ। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মালম্বীরা। আর একই দিনে সপ্তমী,অষ্টমী ও নবমী পূজা করা হয়। দূর্গা পূজার পরপরই এই পূজা পালন করে থাকে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা।

আদি শক্তি যুব সংঘ এর সভাপতি জানান, বর্ষচক্র ঘুরে আবার ফিরে এলো শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। প্রবাহমান কালের গতি আসুরিক শক্তির অশুভ প্রয়াস যখন মানবিক শক্তির শুভ প্রয়াসকে পদদলিত করে, তখন সর্বশক্তিমান বিশ্বস্রষ্টার বিচিত্ররুপে দেবী জগদ্ধাত্রী, নিপীড়ন-লাঞ্চনা জরিত মানব সমাজের দুঃখ দূর্গতি নাশ করতে আগমন করেন এবং সকল অশুভকে দূর করে পৃথিবীতে সকলের মাঝে শান্তি ছড়িয়ে দেয়।

তিনি আরো জানান, প্রতিবছরের তুলনায় এবার আমরা আরো জাঁকজমক আয়োজনে এবারের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন করছি। আর এই পূজার মধ্য দিয়ে সমাজে শান্তির প্রত্যাশা করছি সকলে।

৩১শে অক্টোবর শুক্রবার সকালে দশমী পূজা শেষে পুস্পাঞ্জলী প্রদান করা হবে। আর দুপুরে মহাশোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পূজার সমাপ্তি হবে সনাতনী ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় এই শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন