ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২১ এপ্রিল, ২০২৬,  11:31 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এসআই তপন চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (১৭ই এপ্রিল) রাত সোয়া ১২টায় শ্রীমঙ্গল উপজেলাধীন ১নং মির্জাপুর  ইউনিয়নের বৌলাশি গ্রাম হতে মাদক কারবারি মোঃ রুবেল মিয়া (৩৫), পিতাঃ মনু মিয়া, মাতাঃ সুফিয়া বেগম, সাং দক্ষিন পাচাউন , ১নং মির্জাপুর  ইউপি, থানাঃ শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজারকে আটক করা হয়।

তল্লাশি করে তার নিকট হতে ৯৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূ্ল্য অনুমান ২৯,৭০০ টাকা এবং একটি লাল রংয়ের হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করে ও তার মূল্য ১ লাখ বিশ হাজার টাকা।

অপর এক অভিযানে এসআই দিপংকর হালদার এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোড ১০ নং চত্তরে (১৮ই এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে চেকপোস্ট করা কালে আসামি ১, মোঃ ফরহাদ হোসেন (৩০), পিতাঃ নিজাম মিয়া, সাং মুসলিম বাগ, থানাঃ শ্রীমঙ্গল,  জেলাঃ মৌলভীবাজার,  ২, আওলাদ ই রাসুল সৌরভ (৩৩), পিতাঃ মৃত আবুল কাশেম, সাং সেলিয়াবাজার, থানাঃ  বিয়ানী বাজার, জেলা - সিলেটদ্বয়কে গ্রেপ্তার করা হয় এবং তাদের নিকট থেকে ২৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৮,১০০- টাকা।

উপরোক্ত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে ৪ জন, জিআর ওয়ারেন্ট মূলে ১ জন, ছিনতাইকারীসহ নিয়মিত মামলায় ৩ জনসহ মোট ১০(দশ) জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন