ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

শ্রীমঙ্গলে বিপুল পরিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২১ জানুয়ারি, ২০২৬,  9:09 PM

news image

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ২০শে জানুয়ারি ভোর রাত ৩ টার দিকে উপজেলার ৮ নং কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা বাগানের সাবপোস্ট অফিসের সামনে শ্রীমঙ্গল টু হরিণছড়াগামী পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্ট চলাকালে সন্দহভাজন ১টি সিএনজি অটোরিক্সা গতিরোধ করা হয়। পুলিশ দেখে সিএনজি চালক পালানোর সময় শিপন মিয়া (২০) নামে একজনকে আটক করে পুলিশ। আটকের পর সিএনজি তল্লাশি করে ৪টি বড় কার্টুন পাওয়া যায়। ৩টি কার্টুনের ভেতর ভারতীয় প্রসাধনী কসমেটিকস পাওয়া যায়। অপর কার্টুনে ক্রিম জাতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করে তা জব্দ করা হয়।

আটককৃত প্রসাধনী সামগ্রী কসমেটিকস এর আনুমানিক মূল্য ছয় লাখ বিরানব্বই হাজার টাকা। একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। আটককৃত মালামালের সঠিক কোন কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার সিন্ধুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্ৰামের শাহিন আলমের ছেলে শিপন মিয়া(২০)। উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না এর সত্যতা নিশ্চিত করেন এবং এমন অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন