ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীমঙ্গলে বজ্রপাতে একজনের মৃত্যু

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৬ মে, ২০২৬,  12:37 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকার রবিয়া সাঁওতাল এর ছেলে সুনিল সাঁওতাল (৩৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সোমবার (২৫শে মে) ভোর আনুমানিক ৫ টার দিকে ভানুগাছ সড়কের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর পাশে জরিফ মিয়ার মালিকানাধীন লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। লেবু বাগানে বন্য শুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে চারিদিকে কাটা তারের বেড়া দেয়া ছিল। ধারনা করা হচ্ছে, কাটা তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ ছিল এবং এই তারে বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বাগান মালিক জরিপ মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন