ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৯ এপ্রিল, ২০২৬,  9:48 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ সময় দা হাতে হামলা চালিয়ে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্ত্রীর বিরুদ্ধে। দা নিয়ে তেরে আসায় এ সুযোগে আসামি পালিয়ে গেলেও পরবর্তীতে আবারও অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে গত (২২শে এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সৌয়া ৬টার দিকে।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানকে (পিতা: জবরু মিয়া) গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

অভিযোগ রয়েছে, এ সময় তার স্ত্রী জনি বেগম দা হাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আসামিকে আটক করেও নিরাপত্তাজনিত কারণে ছাড়তে বাধ্য হন।

পুলিশের আরেকটি সূত্রের বরাতে জানা যায়, এ ঘটনার আগেও আরো দু-তিনটি অভিযানে গেলে পুলিশের প্রতি তারা মারমুখী হয়ে উঠে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আব্দুল মান্নানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অপরদিকে, জনি বেগমের বিরুদ্ধেও মাদকদ্রব্য সংক্রান্ত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এস কে জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একাধিক স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থানে তল্লাশি শেষে গত (২৪শে এপ্রিল) ভুনবীর চৌমহনা এলাকা থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তবে পুলিশের ওপর হামলাকারী জনি বেগম ওপর পুলিশ নতুন করে একটি মামলা দায়ের করায় তার বিরুদ্ধে ও পরোয়ানা জারি হয়। ঐ নারী জনি বেগম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা এরূপ আচরণকারী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন