ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২২ এপ্রিল, ২০২৬,  2:33 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল অবৈধভাবে মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার সাতগাও ইউনিয়নের লছনা ভান্ডারী আস্তানার সামনে পরিচালিত এ অভিযানে একজনকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ২০ হাজার টাকা এবং অপর একজনকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এ জরিমানার অর্থ ধন মিয়া নামক ব্যক্তির থেকে আদায় করা হয়েছে।

এ অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ। প্রশাসন জানায়, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ও মূল্য বৃদ্ধি রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন