ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গলে আলোচিত "শাপলাবাগ"এর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ গ্রেপ্তার ৫

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৪ এপ্রিল, ২০২৬,  11:26 PM

news image

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শাপলাবাগ এলাকার শীর্ষ সন্তাসী রুয়েল মিয়া ওরফে মোস্তফা (২৬) দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল এর শাপলাবাগ ও সোনারবাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি সন্ত্রাসী চক্র তৈরি করে মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে।

গত ১২ই এপ্রিল রাতের বেলা শাপলাবাগ রেলওয়ে এলকায় সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি লুৎফর রহমানকে  মারপিট করে দেশীয় অস্ত্র দ্বারা আহত করে। ঘটনার পরে সে আত্মগোপনে চলে যায়।

পরবর্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ RAB-9, RAB ১০ এর সহযোগিতায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা হতে ইং ২৩শে এপ্রিল শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া রুহেল ওরফে মোস্তফা (২৬), পিতাঃ আছই মিয়া, মাতাঃ জড়িনা বেগম ওরপে সুন্দরি, সাং সোনার বাংলা রোড, এবং রুয়েলের সহযোগী ঘটনায় সরাসরি জড়িত রাশেদ মিয়া (২৬), পিতাঁ রহিম মিয়া, মাতাঃ জোসনা বেগম, সাং শাপলাবাগ, উভয় থানা: শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারসহ গ্রেপ্তার করা হয়।

আসামি রুহেল মিয়া ওরফে রুহেল ওরফে মোস্তফা  (২৬) এর বিরুদ্ধে ১০টি এবং আসামী রাশেদ মিয়া  (২৬) এর বিরুদ্ধে ৮ টি মামলা শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় রয়েছে। ইতিপূর্বে উক্ত ঘটনায় জড়িত আরো ৬ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

তাছাড়া অপর এক অভিযানে শ্রীমঙ্গলের আলোচিত শিশু জুনায়েদ মিয়া ১৫) হত্যার মূল আসামী আলামিন (২২) পিতাঃ আহাদ মিয়া, মাতাঃ বকুল বেগম, সাং আলিশারকুল, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী, গ্রেফতার করেন।

গত ২৭ মার্চ আলামিনের নেতৃত্বে শিশু জুনায়েদ মিয়া (১৫) কে পরিকল্পিতভাবে  হত্যা করে মৃতদেহ জঙ্গলে লুকিয়ে রাখে। অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর পর শ্রীমঙ্গল থানা পুলিশ বিভিন্ন অভিযান করে ইতিপূর্বে ০৪ জন আসামী গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

আসামীরা বিজ্ঞ আদালতে কাঃ বিঃ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। জবান বন্দির ভিত্তিতে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী  আলামিন( ২২) কে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল হতে অভিযান করে ২৩শে এপ্রিল ভোর বেলা গ্রেপ্তার করা হয়। শিশু জুনায়েদ মিয়া হত্যা মামলা জড়িত ৫ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন