ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীপুর পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চান মেয়র পদ প্রত্যাশী নাসিম মোড়ল

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

৩০ জুন, ২০২৬,  6:03 PM

news image

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নাসিম মোড়ল জনসেবাকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।

শ্রীপুর পৌরসভার বৃহত্তম মোড়ল পরিবারের সন্তান নাসিম মোড়ল বলেন, রাজনীতি তাঁর কাছে কোনো ব্যক্তিগত লাভের বিষয় নয়; বরং মানুষের কল্যাণে কাজ করার একটি অঙ্গীকার। তিনি বলেন, “দল থেকে ব্যক্তিগতভাবে কিছু পাইনি, তবে মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, “আমি শ্রীপুর পৌরবাসীর জন্য এমন কিছু কাজ করে যেতে চাই, যেন আগামী একশ বছর মানুষ আমাকে স্মরণ রাখে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে নাগরিক সেবাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।”

নাসিম মোড়ল জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং অসহায় মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণকে অগ্রাধিকার দেবেন।

তিনি শ্রীপুর পৌরবাসীর দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করে বলেন, “মানুষের সমর্থন ও অংশগ্রহণই হবে আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন