ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্লাস্টারের নামে অর্থ দাবির অভিযোগ

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

১০ জুলাই, ২০২৬,  9:48 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কিশোরীর হাতে প্লাস্টার করার জন্য অর্থ দাবি করার অভিযোগ উঠেছে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আরিফের বিরুদ্ধে। 

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম তার মেয়ে সুমাইয়া (১২) কে নিয়ে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চিকিৎসক প্লাস্টার করার জন্য ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। সিরাজুল ইসলাম ১ হাজার ২০০ টাকা দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। পরে বাধ্য হয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ৮০০ টাকা ব্যয়ে মেয়ের হাতে প্লাস্টার করান।

সিরাজুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলাম খরচ কম বলে। কিন্তু প্লাস্টারের জন্য ১ হাজার ৫০০ টাকা চাওয়া হয়। আমি ১ হাজার ২০০ টাকা দিতে চাইলেও তিন রাজি হননি। পরে বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে ৮০০ টাকা দিয়ে প্লাস্টার করাতে হয়েছে। সরকারি হাসপাতালে এসে এমন অভিজ্ঞতা খুবই হতাশাজনক।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে রোগীর স্বজনের এমন অভিযোগ স্বাস্থ্যসেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

অভিযোগের বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ বলেন, সরকারি হাসপাতালে প্লাস্টার করার জন্য কোনো টাকা নেওয়া হয় না। অভিযোগটি সঠিক নয়। আমি শুধু বলেছি, হাসপাতালের কিছু প্লাস্টার-সংক্রান্ত উপকরণ মানসম্মত ছিল না বা প্রয়োজনীয় কিছু উপকরণ ছিল না। তাই বাইরে থেকে কিছু মালামাল কিনতে হতে পারে যার জন্য কিছু টাকা খরচ হবে। ব্যক্তিগতভাবে কোনো অর্থ দাবি করিনি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন