ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রীপুরে মোস্তাফিজুর রহমান খানের ফুটবল বিতরণ

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

১৭ জুলাই, ২০২৬,  7:26 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকায় খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করতে ব্যক্তিগত উদ্যোগে ফুটবল বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।

গত ১৪ জুলাই বিকেলে বরমী ইউনিয়নের বালিয়াপাড়া ফুটবল মাঠ, বিটিপাড়া স্কুল মাঠ, বরণল মাঠ, দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দুর্লভপুর মাঠ এবং বরামা তালতলা মাঠে স্থানীয় খেলোয়াড়দের মাঝে এসব ফুটবল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল মতিন, বরমী ইউনিয়ন আমীর মাওলানা মো. আমিনুল ইসলাম, বরমী ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, স্থানীয় নেতৃবৃন্দ এবং ক্রীড়ানুরাগীরা।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীরাও এ উদ্যোগকে স্বাগত জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন