ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

১৯ জুন, ২০২৬,  9:17 PM

news image

​গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশন এলাকায় সচেতন যুব সমাজের উদ্যোগে রোপণ করা চারাগাছ ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয় যুব সমাজ এই ধ্বংসযজ্ঞের জন্য বাচ্চু মিয়া নামক এক ব্যক্তিকে দায়ী করেন। তবে বৃহস্পতিবার (১৮ জুন) বাচ্চু মিয়া অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন। উল্টো নিজেই নতুন করে গাছ লাগিয়ে এলাকায় প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
​জানা যায়, গত দুইদিন আগে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা রেলস্টেশন চত্বরে যুব সমাজের রোপণ করা বেশ কিছু চারাগাছ ভেঙে ও উপড়ে ফেলে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় যুব সমাজ অভিযোগ করে বলেন, বাচ্চু মিয়া রাতের আঁধারে এসব গাছ ধ্বংস করেছেন।
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাচ্চু মিয়া জানান, সাতখামাইর রেলস্টেশনের পাশেই আমার লিজ নেয়া কৃষি জমি রয়েছে। গাছ ভাঙার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে তিনি বলেন, 'স্টেশনের পাশে আমার জমি। আমি কেন গাছ ভাঙতে যাব। যারা গাছ ভেঙেছে, তারা অন্যায় করেছে। কিন্তু অকারণে আমার নামে দোষারোপ করা হচ্ছে, যা দুঃখজনক।'
​বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, 'সচেতন যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে, তাকে আমি সাধুবাদ জানাই। আমি নিজেও বৃক্ষপ্রেমী। এর আগেও আমি সাতখামাইর রেলস্টেশন এলাকায় অনেক গাছ রোপণ করেছি। আজও আমি নিজে উদ্যোগ নিয়ে নিম, কাঁঠাল এবং জলপাই গাছ রোপণ করে দিয়েছি।'
​গাছের উপকারিতা তুলে ধরে বাচ্চু মিয়া বলেন, 'গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয় এবং ছায়া দেয়। গাছ আমাদের পরম বন্ধু। যারা এসব গাছ ভেঙেছে, তারা মানুষের শত্রু। আমি সকলের প্রতি অনুরোধ জানাব, রোপণ করা গাছগুলোর যেন আর কোনো ক্ষতি করা না হয়।' 
​এদিকে, দায়িত্বশীল ব্যক্তিদের এমন সহনশীল আচরণ এবং নিজের উদ্যোগে গাছ লাগানোর বিষয়টি স্থানীয়দের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহল মনে করছেন, ব্যক্তিগত বিবাদের চেয়ে পরিবেশ রক্ষায় সম্মিলিত অংশগ্রহণই এখন সময়ের দাবি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন