ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

শ্রীপুরে জমি নিয়ে বিরোধ, পুলিশের হস্তক্ষেপে বাউন্ডারি নির্মাণকাজ বন্ধ

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

২১ জুন, ২০২৬,  7:10 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাংনাহাটি গ্রামের বাসিন্দা বাসনা মন্ডল (৬০) অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক বাউন্ডারি নির্মাণের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তিনি শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি দাবি করেন, কিছু ব্যক্তি জমিতে অনধিকার প্রবেশ করে বাউন্ডারি নির্মাণকাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, শনিবার (২০ জুন) সকালে বাউন্ডারি নির্মাণকাজ চলাকালে শ্রীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশ উভয় পক্ষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী মঙ্গলবার (২৩ জুন) সামাজিকভাবে বসে বিষয়টি আপোষ-মীমাংসার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এরপর দুই পক্ষের লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য ও জমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, দীর্ঘমেয়াদি বিরোধ এড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত আইনগত প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন