ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শ্রীপুরে জমি কেনা নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

২২ জুন, ২০২৬,  10:14 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় জমি কেনা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যবসায়ী আলা আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জমি কেনা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা আলা আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার একটি পা ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে বেড়াইদেরচালা এলাকার মোসলেম উদ্দিনের দুই ছেলে খাইরুল ইসলাম ও আতিকুল ইসলাম, আতিকুল ইসলামের স্ত্রী মোছা. পারুল আক্তার এবং রনির স্ত্রী আফরোজা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে খাইরুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কাউকে মারধর করিনি।”

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন