ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

২০ আগস্ট, ২০২৬,  10:18 PM

news image

গাজীপুরের শ্রীপুরে মাদরাসা ছাত্রীকে ইভটিজিং, মারধর ও পরিবারের ওপর হামলার অভিযোগের ঘটনায় প্রতিবাদ ও ইভটিজিং বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২ টায়  শ্রীপুর উপজেলার সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ইভটিজিং ও নারী হয়রানির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষার্থীদের নিরাপদে চলাচল নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের পথে অনেক ছাত্রীকে শামিম আহাম্মেদ ধারায় বিভিন্ন  হয়রানি ও উত্ত্যক্তের শিকার হতে হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। ইভটিজিং বন্ধে পরিবার, শিক্ষক, প্রশাসন ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

সম্প্রতি ভাংনাহাটি এলাকায় ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ইভটিজিং ও মারধরের অভিযোগ এবং পরবর্তীতে তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, “আমরা মেয়েরা কোথাও নিরাপদ নই—ইভটিজিং বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

শিক্ষার্থীরা আরও বলেন, শুধু একটি ঘটনার পর ব্যবস্থা নিলেই হবে না; ইভটিজিং প্রতিরোধে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন