ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

২৬ জুন, ২০২৬,  3:24 AM

news image

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

উক্ত প্রকল্প কার্যক্রমের ধারাবাহিকতায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের কারিগরি সহযোগিতায় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে ২০ জুন থেকে ২৪ জুন ২০২৬ তারিখ পর্যন্ত ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: সুব্রত কুমার বিশ্বাস, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, ভিএফএ সুদীপ্ত বিশ্বাস।

২৪ জুন বিকাল ৪:০০ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ফেইথ ইন এ্যাকশনের মুন্সিগঞ্জে সিআরসি প্রকল্প অফিসে আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী তীমন বাড়ৈ, উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রকল্প হিসাব রক্ষক লরেন্স ঢালী, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস প্রমূখ।

সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে গবাদি প্রাণীর স্বাস্থ্য সেবার মান খারাপ। সেজন্য আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে গাবুরাতে গবাদি প্রাণীর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে আমাদের প্রকল্পের এমন উদ্যোগ। প্রাথমিক দলের সদস্যদের আয় বৃদ্ধিমূলক কাজে যে গরু, ছাগল, হাঁস-মুরগি বিতরণ করা হচ্ছে, সেগুলো রোগে মারা গেলে তাদের পরিবারে আয় ব্যহত হবে। সরকারি প্রাণিসম্পদ অফিসের সাথে যোগাযোগ বৃদ্ধি করে এসব গরু, ছাগল, হাঁস-মুরগির টিকা নিশ্চিত করা এই প্রশিক্ষণের উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে সেবার মনোভাব নিয়ে আপনাদর কাজ করতে হবে। তবেই এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।” ৫ দিনের প্রশিক্ষণ শেষে ১৫ জন অংশগ্রহণকারীর হাতে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন