ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

৩১ আগস্ট, ২০২৬,  8:14 PM

news image

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে দিন ব্যাপী নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সচেতনামূলক কর্মশালার আয়োজন করা হয়। এতে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুবদলের ৫ জন ও নারী দল থেকে ২ জন সহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণের সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুই জন নারী সদস্য মোছাঃ সাবিনা খাতুন ও সুদীপ্তা রানী মন্ডল। আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ।

কর্মশালার বিভিন্ন সেশনে জেন্ডার, জেন্ডার সমতা, নারীর অধিকার, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়া এবং সামাজিক ও পারিবারিকভাবে নারীদের প্রতি স্বামীদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

উপস্থিত বক্তা হিসেবে মোছাঃ সাবিনা খাতুন জেন্ডার, জেন্ডার সমতা ও তার এগিয়ে যাওয়ার পিছনে স্বামীর ভূমিকা নিয়ে তুলে ধরেন। সুদীপ্তা রানী মন্ডল নারীদের অধিকার, পিছিয়ে পড়া মানুষের অধিকার ও তার নেতৃত্ব দেওয়ার পিছনে তার স্বামী শ্বশুর-শাশুড়ি ও সমাজের ভূমিকা, প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

অংশগ্রহণকারী শিমুল হাসান বলেন, স্ত্রীর সাথে আগে ভুল বোঝাবুঝি হতো, এখানে এসে বিষয়গুলো সম্পর্কে স্পস্ট ধারণা বাড়ল।

আমিনুল ইসলাম বলেন যে, তার স্ত্রী এই প্রকল্পের সাথে যুক্ত আছেন। তিনি প্রায়ই এখানকার মিটিংয়ে অংশগ্রহণ করেন। আমি এই প্রকল্পের কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন