ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

৩১ আগস্ট, ২০২৬,  3:51 PM

news image

নারীর প্রতি সহিংসতা কমাতে নারী সদস্যদের স্বামী ও যুবদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের উন্নয়নের লক্ষ্যে ৩০ আগস্ট সকাল দশটায় সিসিডিবি'র শক্তি প্রকল্পের আয়োজনে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে দিনব্যাপী উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন দুই জন নারী সদস্য শুভ্রা রানী মন্ডল ও তন্দ্রা রানী, প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ।

অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুব দলের সদস্য ও নারী দল থেকে ২ জন নারী সদস্যসহ মোট ২৫ জন। কর্মশালাটিতে প্রধান প্রশিক্ষক হিসেবে নিলীমা রানী ও সহায়ক প্রশিক্ষক হিসেবে শুভ্রা রানী মন্ডল জেন্ডার, জেন্ডার সমতা ও তার এগিয়ে যাওয়ার পিছনে স্বামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তন্দ্রা রানী নারীদের অধিকার, পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারী ভবসিন্ধু মন্ডল বলেন, এটি একটি সময়োপযোগী কর্মশালা, এমন কর্মশালা গ্রামের কিছু প্রবীণদের অংশগ্রহণ করালে আরও ফলপ্রসূ হতো বলে তিনি মন্তব্য করেন।

অংশগ্রহণকারী আবু নাঈম বলেন, উক্ত কর্মশালা থেকে আমি নারীর প্রতি সহিংসতা নিরসনে অনেক কিছু শিখেছি। এই জ্ঞানকে কাজিয়ে লাগিয়ে সমাজ সচেতনতায় ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন