ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শ্যামনগরে জলবায়ু, স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  5:06 AM

news image

শ্যামনগরে জলবায়ু, স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবি-শক্তি প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের উন্নয়নের লক্ষ্যে ১ মে থেকে কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ২ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ জামাল হোসেন, সিসিআরসি উদ্ভাবনী কৃষক  কৃষ্ণেন্দু রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মন্ডল। উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ। অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলের ১৫ জন সদস্য, যুবদল থেকে ৫ জন ও পুরুষ দল থেকে ৫ জন মোট ২৫ জন সদস্য। 

প্রশিক্ষণে জলবায়ু, স্মার্ট কৃষি, উপকূলীয় এলাকায় কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় এসব বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া অংশগ্রহণকারীদেরকে সিসিআরসি প্রদর্শনী প্লটে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। 

অংশগ্রহণকারী ছবি রানী বলেন, এটি একটি সময় উপযোগী প্রশিক্ষণ। আমি একজন কৃষক, আমার জন্য অত্যন্ত উপকারী একটি প্রশিক্ষণ হয়েছে। 

শহিদুল ইসলাম বলেন, আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি কিন্তু প্রদর্শনী প্লটে নিয়ে এমন হাতে কলমে প্রশিক্ষণ কখনো পায়নি। এর জন্য সিসিটিভি প্রকল্পকে ধন্যবাদ জানান তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন