ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

১০ আগস্ট, ২০২৬,  3:11 AM

news image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী-গাবুরা (বিজি) কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ মাছুম বিল্লাহ। তিনি বিজি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সুত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচণ্ডিপুর বন বিবিতলা গ্রামের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ‘রিসা’ (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে মাছুম বিল্লাহর কাছে প্রাইভেট পড়তো। সেই সুযোগে শিক্ষক বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায়ে কৌশলে ওই ছাত্রীকে বিয়ে করেন বলে অভিযোগ উঠে। 

ভুক্তভোগীর বাবা ‘শীবাশীষ’ (ছদ্মনাম) বলেন, আমি বা আমার পরিবার আগে থেকে কিছু বুঝতে পারিনি। মাছুমের স্ত্রী বিষয়টি জানালে আমরা নিশ্চিত হই। এমন ঘটনায় আমি নিজেই মর্মাহত, মান সম্মান সব শেষ। তাকে ফেরানোর চেষ্টা করছি। বিয়ে হয়েছে কিনা বা ভূক্তভোগী ছাত্রী ধর্মান্তরিত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, শুনেছি হয়েছে, তবে এখনো কাগজপত্র হাতে পাইনি। আগে ছাটকাট করে নেই, তারপর আইনি ব্যবস্থা নেব।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ মাছুম বিল্লাহর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বিজি কলেজ অধ্যক্ষ তপন কুমার রায় বলেন, বিষয়টি নিয়ে আমি বেশ বিব্রত। গত দু'দিন আগে ঐ শিক্ষককের স্ত্রী আমাকে বিষয়টি জানান। একজন শিক্ষক এমন কাজ করলে কি ধরনের ব্যবস্থা নেয়া হয় এমন প্রশ্ন উত্তরে তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ হিসেবে তাকে সর্বোচ্চ পর্যায়ে বোঝানো হবে। যদি তিনি অমান্য করেন তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ঘটনাটি আমার অজানা, এধরনের কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষককের এমন ঘটনায় হতবাক শিক্ষার্থীদের অভিভাবকরা। তাদের দাবি কলেজের পরিবেশ সংকটাপন্ন হওয়ার আগে ঐ শিক্ষককে বহিস্কার করা হোক। নাহলে নতুন শিক্ষার্থী ভর্তি ও পুরাতন শিক্ষার্থী টিকিয়ে রাখা কষ্টকর হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন