ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ লন্ডনে চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা কুলাউড়ায় ডিআইজির নির্দেশনায় সড়কে অভিযানে মামলা ও যানবাহন জব্দ ‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ আটক ১ লাকসামে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে আটক নারী করিমগঞ্জের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সাঈদের মৃত্যু কালীগঞ্জে প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভূমি অফিসে হয়রানি নয় মিলবে দ্রুত সেবা: দিল আফরোজ

শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে ২০০ জন নারী-পুরুষকে প্রশিক্ষণ

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

১১ এপ্রিল, ২০২৬,  7:52 AM

news image

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ৭-৯ এপ্রিল ২০২৬ তারিখ গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারী নারী ও পুরুষকে নিয়ে ৩দিন ব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপ্ত হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৪:০০ টায় ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ২০০ জন নারী ও পুরুষকে ৮টি ব্যাচে গাবুরা ইউনিয়নের ৪টি মৌজাতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: মনজুর হোসেন, শিক্ষক মিলন হোসেন, উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল প্রমুখ।

প্রধান শিক্ষক বলেন, গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন কৃষি বিষয়ে যে প্রশিক্ষণ দিচ্ছে এটি আমাদের কাজে লাগাতে হবে। প্রশিক্ষণ পেয়ে কৃষিতে অভিযোজন কৌশলগুলো চর্চা করে গাবুরাতে সবজি উৎপাদন বৃদ্ধি করতে হবে।

ইউপি সদস্য বলেন, “ফেইথ ইন এ্যাকশন এই প্রশিক্ষণে সঠিক কৃষক বাছাই করেছে। এজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বৃদ্ধি করবেন বলে আমি প্রত্যাশা করি।”

উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “আমি ৮ বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এমন প্রশিক্ষণ অন্যকোন সংস্থা করাননি। ফেইথ ইন এ্যাকশন এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রধান অতিথি বলেন,“ ফেইথ ইন এ্যাকশন সঠিক মানুষ বাছাই করেছে। তারা কৃষি বিষয়ে যে ৩দিনের প্রশিক্ষণ আয়োজন করেছে তাতে গাবুরাতে কৃষিতে আরও সম্প্রসারণ ঘটবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি অভিযোজন চর্চা বাড়াতে সকলের কাছে অনুরোধ করছি।”

উল্লেখ্য, প্রক্ষিণপ্রাপ্ত ২০০ জন নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে বীজ, জৈব সার অন্যান্য উপকরণ সহায়তা করা হবে।