ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর ফেইথ ইন এ্যাকশনের প্রশিক্ষণ

#

পরিতোষ কুমার (শ্যামনগর)

০২ এপ্রিল, ২০২৬,  1:40 AM

news image

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

৩১ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯ টায় চকবারা প্রোডাকশন সেন্টারে ১৮ জন নারী-পুরুষকে ছাগল পালন বিষয়ক এক দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর চৈতি মন্ডল প্রমূখ।

প্রশিক্ষক ছাগল পালনের উদ্দেশ্য, গুরুত্ব, ছাগলের জাত, ছাগলের বাসস্থান, ছাগলের বাচ্ছা ও মা ছাগলের যত্ন, খাদ্য, ছাগলের পরজীবি, রোগ ও টিকা নিয়ে আলোচনা করেন। দিন ব্যাপী এই প্রশিক্ষণ বিকাল ৪ টায় সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্প্রসারণ কর্মকর্তা বলেন, “ছাগল পালন লাভবান একটি পেশা। ছাগল পালন করে নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরানো যায়। এজন্য প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন। এই প্রশিক্ষণ গ্রহণ করে ছাগল পালনের উপর জোর দিতে হবে। ফেইথ ইন এ্যাকশন এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন