ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৮ অক্টোবর, ২০২৫,  9:23 PM

news image

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (১৬ই অক্টোবর ) রাতে এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে শেরপুর বাজারের মুন লাইট রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ সোহেল আহমদ (৩০)। তিনি সিলেটের শাহপরান থানার বাহুবল এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।

এসআই শিপু জানান, শেরপুর বাজারস্থ মুন লাইট রেস্টুরেন্টের সামনে এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

এসময় তল্লাশি করে সোহেল আহমদের ডান হাতে থাকা নীল রঙের পলিথিন ব্যাগ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃত সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সাথে জড়িত। সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে বিগত দিনের ৬ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। ইয়াবাসহ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন