ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী মৌলভীবাজারে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পোরশায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

#

শাফায়েত হোসেন (স্টাফ রিপোর্টার)

২২ মে, ২০২৬,  11:30 PM

news image

মিরপুরে আলোচিত শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

তাদের একটাই দাবি—নিষ্পাপ শিশুটির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের ভাষ্য, মাত্র এক সপ্তাহ আগেও রামিসা তার পরিবার ও স্বজনদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাচ্ছিল। কিন্তু দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়ে অকালে ঝরে গেল একটি নিষ্পাপ জীবন। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে একজন মানুষ এমন নৃশংস ঘটনা ঘটাতে পারে? 

এলাকাবাসী জানান, রামিসা হত্যা মামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের অভিযোগ, দেশে শিশু নির্যাতন ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতার কারণে অনেক পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

সাধারণ মানুষের দাবি, নতুন সরকার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে রামিসা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করবে। দেশজুড়ে মানুষের একটাই প্রত্যাশা,নিষ্পাপ শিশু রামিসার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন