ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শিক্ষকদের অধিকার আদায়ের অগ্রদূত দেলোয়ার হোসেন আর নেই

#

শোয়েব হোসেন

৩১ আগস্ট, ২০২৬,  3:56 PM

news image

নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি, কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সমাজসেবক মো. দেলোয়ার হোসেন ওরফে দলু খান আর নেই।

রোববার ৩০ আগস্ট ভোরে নিজ বাসভবনে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বাদ জোহর উপজেলার সিংজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

মরহুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুর-দুরান্তে মাইকিং করা হয়। শোকের ছায়া নেমে আসে গোটা নবাবগঞ্জে।ঢাকা সহ বিভিন্ন আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে এসে শেষবারের মতো তাকে দেখেন ও জানাযায় অংশ নেন।

শিক্ষকতা জীবনে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। দীর্ঘদিন কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালনকালে শিক্ষকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলেও জানা যায়।

পারিবারিক ও সামাজিক জীবনেও তিনি ছিলেন প্রভাবশালী ও জনদরদী। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ-মাদ্রাসায় দানসহ বিভিন্ন জনহিতকর কাজে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

জানাজার আগে ও পরে উপস্থিত সকলে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।তিনি স্ত্রী,৩ সন্তান অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন