ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

শার্শায় উদ্ধারকৃত নবজাতককে দত্তক নিল নিঃসন্তান দম্পতি

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

১৯ নভেম্বর, ২০২৫,  1:34 AM

news image

যশোরের শার্শা উপজেলার বেনাপোল গাজীপুর নামাজ গ্রামের পাশ্ববর্তি ইছামতি নদীর পাড়ের একটি বাঁশ বাগানে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত নবজাতকের দত্তক নিল ঢাকা উত্তরা সিটির কর্পোরেশন এর গুলশান বাড্ডার নিঃসন্তান দম্পত্তি সানাউর ও সুমাইয়া। 

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) ১২জন নিঃসন্তান দম্পত্তির নেওয়ার জন্য আবেদন করেন। শার্শা উপজেলা প্রশাসনের সভাকক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি নবজাতক শিশুটিকে নেওয়ার জন্য আবেদনকারীদের সাক্ষাতকার গ্রহন করেন। এরপর শার্শা উপজেলা প্রশাসন সানাউর রহমান ও সুমাইয়া নামে দম্পত্তির হাতে শিশুটিকে হস্তান্তর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি অফিসার দিপক কুমার সাহা, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, বিআরডিপি অফিসার সাকির হোসেন, নারী ও শিশু বিষয়ক অফিসার জাহান ই গুলশান ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম।

আরো উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারন সম্পাদক মোঃ সহিদ আলী, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক দেওয়ান মোর্শেদ, দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সীমান্ত প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক তামিম হোসেন সবুজ, সাংবাদিক সৈয়দ আতিকুজ্জামান রিমু, সাংবাদিক শাহাবুদ্দিন আহামেদ, ইকরামুজ্জামান প্রমুখ।‌

শার্শা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, শিশুটির ভবিষ্যতের জন্য শার্শা উপজেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। এরপর স্থানীয় পত্রিকায় উদ্ধারকৃত শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহী নিঃসন্তান ব্যাক্তিদের আবেদন করতে বলা হয়।

সেই মোতাবেক ১২ জন দম্পত্তি শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেন। সেখানে যাচাই বাছাই করে ১৮ নভেম্বর মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের শিপন ও সুমাইয়া দম্পত্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। তাদের বর্তমান ঠিকানা গুলশান, বাড্ডা ঢাকা উত্তরা সিটি কর্পোরেশন। 

এ ব্যাপারে জানতে চাইলে শিশুটির দত্তক সানাউর রহমান ও সুমাইয়া জানান, তার গত ১৫ বছর বিবাহ করেছে। তাদের আজও কোন সন্তান হয়নি। এজন্য পত্রিকায় খবর শুনে ছেলে শিশুটি নেওয়ার জন্য আবেদন করেছেন। তারা শিশুটিকে পেয়ে খুব খুশি হয়েছেন বলে জানান। তারা বলেন, এখন থেকে এ শিশুর বাবা ও মা আমরা দুজন। তারা শিশুটিকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া কামনা করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন