ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

শার্শায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

১১ ডিসেম্বর, ২০২৫,  1:05 AM

news image

যশোরের শার্শায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে শহিদুল ইসলাম খান বাবলু নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, আদালত চলাকালীন সময় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা ও  বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। 

সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন