ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শান্তগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  1:29 AM

news image

হাওর, নদী, এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি—এই প্রতিপাদ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে চারটায় শান্তিগঞ্জস্থ আক্রাম আলী দাখিল মাদ্রাসার হলরুমে শান্তিগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ উসমানের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির  সভাপতি মো. রাজু আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহ্ কামাল, ওবায়দুল মুন্সী,সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমানকে সভাপতি ও শহীদুল ইসলাম রেদুয়ানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা অনুমোদন করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, রুয়েল আহমদ, আজাদ হোসেন, মাও. শাহ আলম, মোঃ মিজানুর রহমান, আহমেদ উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক হুসাইন,মো. নাছির আলী,অর্থ সম্পাদক শৈলেন সূত্রধর, বাঁধ বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দাশ, আতিকুর রহমার রুয়েব,দপ্তর সম্পাদক এইচ এম শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিপন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাও. খাইরুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহবুবা বেগম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিক উদ্দিন, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রায়হান হানাফী, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক মো. ইমরানুল হাসান, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান লায়েক, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল কবির ইমন, সদস্য- আল আমিন আহমেদ জুনেদ, মাহমুদ বিন মান উল্লাহ, খসরু মিয়া, সামরান আহমদ প্রমুখ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন